hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

৯৮. নবী (ﷺ) - তার জন্য দোয়া করতেন

হাসান ইবনে আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (ﷺ) -কে স্বপ্নে দেখলাম যে, তিনি আরশের সাথে ঝুলে আছেন। অতঃপর আবু বকর (রাঃ) এ কে দেখলাম যে, তিনি রাসূল (ﷺ) -এর কোমর ধরে আছেন। অতঃপর উমর কে দেখলাম যে, তিনি আবু বকর (রাঃ) এর কোমর ধরে আছেন। অতঃপর উসমান (রাঃ) -কে দেখলাম যে, তিনি উমর (রাঃ) -এর কোমর ধরে আছেন। এরপর আমি রক্ত দেখতে পেলাম, যা আকাশ থেকে যমীন পর্যন্ত বিস্তৃত। হাসান এই ঘটনা বর্ণনা করলেন। তখন তার কাছে শিয়াদের মধ্য থেকে কিছু লোক উপস্থিত ছিল।

তারা বলল, তুমি কি আলী (রাঃ) - কে দেখতে পাওনি? তিনি বললেন, আলী (রাঃ) রাসূল (ﷺ) -এর কোমর ধরে আছেন, এটা দেখার চেয়ে পছন্দনীয় জিনিস আমার নিকট আর কিছু নেই। তবে আমি যা দেখেছি তা তো মাত্র একটি স্বপ্ন। এরপর আবু মাসউদ উতবা ইবনে আমর বললেন, তোমরা হাসানের স্বপ্নের ব্যাপারে কিছু বলাবলি করছ। শোনে রাখ, আমি এক যুদ্ধে রাসূল (ﷺ) - -এর সাথে ছিলাম। সেই যুদ্ধে মুসলমানরা সীমাহীন কষ্টের সম্মুখীন হয়েছিল। এমনকি মুসলমানদের চেহারায় কষ্ট এবং মুনাফিকদের চেহারায় আনন্দ লক্ষ্য করা যাচ্ছিল। রাসূল (ﷺ) তখন এই পরিস্থিতি দেখে বললেন, আল্লাহর শপথ! সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই আল্লাহ তোমাদেরকে রিযিক দান করবেন। উসমান (রাঃ) জানেন যে, আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ) সঠিক কথাই বলে থাকেন। তাই তিনি সওয়ারী নিয়ে বের হলেন। বের হয়েই তিনি ১৪ টি খাদ্য বোঝাই উট দেখতে পেলেন। অতঃপর তিনি খাদ্যসহ সবগুলো উটই কিনে নিলেন। তারপর তিনি সাতটি উট রাসূল (ﷺ) এর নিকট পাঠিয়ে দিলেন এবং সাতটি নিজের পরিবারের জন্য রাখলেন। মুসলমানরা যখনই উট দেখতে পেল তখন তাদের চেহারায় আনন্দ এবং মুনাফিকদের চেহারায় কষ্ট প্রকাশ পেল। রাসূল (ﷺ) ( বললেন, এগুলো কি? লোকেরা বলল, এগুলো উসমান (রাঃ) হাদিয়া স্বরূপ আপনার নিকটে পাঠিয়েছেন।

বর্ণনাকারী বলেন, তখন আমি দেখলাম যে, রাসূল (ﷺ) এ হাত উত্তোলন করে উসমান (রাঃ) -এর জন্য এমন জিকির">দোয়া করছেন যা ইতোপূর্বে অথবা পরে আমি কখনো শুনিনি। তার দোয়ার মধ্যে তিনি এতটুকু হাত উত্তোলন করেছিলেন যে, এতে তার বগলের শুভ্রতা আমি দেখেছিলাম। তিনি বলেছিলেন, হে আল্লাহ! আপনি উসমান (রাঃ)কে দান করুন এবং উসমানের জন্য মঙ্গল করুন। (আর রিয়াযুন নাযরাহ, পৃঃ ১৯)