hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৬. রাসূল-এর কন্যা রুকাইয়ার সাথে বিবাহ

এ বিবাহের ব্যাপারে ঘটনা হলো এই যে, রাসূল (ﷺ) রুকাইয়াকে বিবাহ দিলেন উতবা ইবনে আবু লাহাবের সাথে। আর উম্মে কুলসুমকে বিবাহ দিলেন উতাইবা ইবনে আবু লাহাবের সাথে। অত:পর যখন সূরা মাসাদ (সূরা লাহাবের অপর নাম) নাযিল হলো তখন তাদেরকে আবু লাহাব এবং তাদের মা উম্মে জামীল বিনতে হারব ইবনে উমাইয়া বললেন, তোমরা দুজন মুহাম্মাদ-এর দুই মেয়েকে তালাক দিয়ে দাও। তখন তারা তাদের দুজনকে সহবাসের পূর্বে তালাক দিয়ে দিল। আর যখন উসমান (রাঃ) রুকাইয়ার তালাকের কথা শুনল তখন অত্যন্ত খুশী হলেন। এরপর তিনি রাসূল (ﷺ) -এর কাছে রুকাইয়াকে বিবাহ করার জন্য প্রস্তাব দেন। ফলে রাসূল (ﷺ) রুকাইয়াকে উসমানের সাথে বিবাহ দিলেন। (উসমান ইবনে আফফান লিস সালাবী, পৃ ২২)