hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

১৫, কুরাইশদের কাছে শান্তির বাহক হিসেবে উসমান (রাঃ)

হুদায়বিয়ার সন্ধির পূর্বে রাসূল (ﷺ) এ কুরাইশদের কাছে শান্তির বাহক হিসেবে একজন দূত প্রেরণ করার উদ্দেশ্যে উমর এ কে ডেকে বললেন, তুমি মক্কায় যাও। মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত কর। উমর (রা:) বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ! কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশংকা করছি। আপনি জানেন, তাদের সাথে আমার দুশমনি কতখানি। আমি মনে করি উসমান (রাঃ)-ই এ কাজের উপযুক্ত ব্যক্তিত্ব। রাসূল (ﷺ) উসমান (রাঃ)-কে ডেকে বললেন, হে উসমান! তুমি কুরাইশদের কাছে যাও এবং তাদেরকে এ সংবাদ দাও যে, আমরা কারো সাথে যুদ্ধ করতে আসিনি। আমরা বাইতুল্লাহ তাওয়াফ করে কুরবানী সেড়ে ফিরে যাব (মাওসুয়াতুল গাযওয়াত লি মুহাম্মাদ আহমদ, ৩১৯১) ..