hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

১২. বদরের যুদ্ধে উসমান (রাঃ)

যখন মুসলমানরা বদরের যুদ্ধের উদ্দেশ্যে বের হন তখন উসমান (রাঃ) -এর স্ত্রী ও রাসূল (ﷺ) এর কন্যা রুকাইয়া অত্যন্ত অসুস্থ। উসমান (রাঃ) রুকাইয়ার শয্যার পাশে অবস্থান করছিলেন। তখন রাসূল (ﷺ) তাকে মুসলিম সেনাদের সাথে একত্র হওয়ার জন্য ডাকলেন। উসমান (রাঃ) রাসূল (ﷺ) এর সাথে বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তখন রাসূল (ﷺ) (তাকে রুকাইয়ার শয্যা পাশে তার সেবা যতের জন্য রেখে গেলেন। রুকাইয়া এ রোগে মৃত্যুবরণ করেন। (আল খুলাফাউর রাশিদীন লি আব্দুল ওয়াহহাব আন নাজ্জার, পৃ ২৬৯)