hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৫

১২২. তোমার ঘরে অবস্থান কর

আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) দ্বিতীয়বার বর্ম পড়ে উসমান (রাঃ)-এর কাছে আসলেন এবং তাকে বললেন, আমি রাসূল (ﷺ) -এর সাথী হয়েছি। আমি তার সত্য রিসালাত ও সত্য নবুয়াতকে বুঝে নিয়েছি। আমি আরো সাথী হয়েছি আবু বকর (রাঃ) -এর এবং তার খেলাফতকে সত্য বলে জেনেছি। আমি উমর বলল - এরও সাথী হয়েছি এবং তার প্রকৃত সন্তান হিসেবে আমি তার বেলায়েতকে সত্য বলে জেনেছি। আর আপনাকেও আমি অনুরূপ জেনেছি। তখন উসমান (রাঃ) যুগ তাকে বললেন, আল্লাহ তায়ালা আহলে বাইতের মধ্যে তোমাদের উত্তম প্রতিদান দান করুন। তুমি আমার ব্যাপারে (শাহাদাতের) তোমার কাছে কোনো সংবাদ না যাওয়া পর্যন্ত তোমরা বাড়িতে অবস্থান কর। (ইবনে আসাকির, পৃঃ ৪০১)