১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৫
৪২. ওহী লেখায় উসমান (রাঃ) এর বৈশিষ্ট
ফাতেমা বিনতে আব্দুর রহমান তার মায়ের কাছ থেকে বর্ণনা করেন। তার মা আয়েশা এর কাছে এসে বললেন, (তাকে পাঠিয়েছেন তার চাচা) এক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার কাছে উসমান (রাঃ) সম্পর্কে জানতে চেয়েছেন। কেননা, লোকেরা তাকে গালি দিচ্ছে। তখন আয়েশা অলিজা বললেন, ঐ সকল লোকের উপর আল্লাহর লানত, যারা উসমান (রাঃ)কে লানত করে। আল্লাহর শপথ! তিনি একদিন আল্লাহর নবীর কাছে ছিলেন। আর রাসূল (ﷺ) তার পিঠ দিয়ে আমার উপর হেলান দিয়ে বসা ছিলেন। আর জিবরাঈল (আ) তার কাছে কুরআন প্রত্যাদেশ করছিলেন। তখন রাসূল (ﷺ) সা উসমান (রাঃ) -কে বললেন, হে উসমান! তুমি লেখ। কেননা, আল্লাহ তায়ালা এ স্থানে (ওহী লেখার) এমন কাউকে নির্বাচন করতে চান, যে আল্লাহ ও তাঁর রাসূলের কাছে অতি সম্মানিত। ঐ ব্যক্তির উপর আল্লাহর লানত যে, উসমান (রাঃ)কে লানত করে। আমি রাসূল (ﷺ)-কে দেখেছি যে, তাঁর রান উসমানের সাথে মিলাননা, আর আমি রাসূল (ﷺ) এর কপালের ঘাম মুছতে ছিলাম। আর তার উপর ওহী নাযিল হচ্ছিল, তখন রাসূল (ﷺ) প্রশ্ন উসমান (রাঃ) -কে বলল, হে উসমান! তুমি লেখ; আল্লাহর শপথ! আল্লাহ তায়ালা এ স্থানে এমন কাউকে বসাতে চান, যার উপর আল্লাহ ও তাঁর রাসূল
তারাজুমুল খুলাফাউর রাশিদীন লি মুহাম্মাদ ইবনে রেজা, ৯/৩২৭)
তারাজুমুল খুলাফাউর রাশিদীন লি মুহাম্মাদ ইবনে রেজা, ৯/৩২৭)