১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১৪
১১১. পদত্যাগ না করতে উসমানের প্রতি উপদেশ
আব্দুল্লাহ ইবনে উমর গুল উসমান (রাঃ) -এর কাছে প্রবেশ করলেন যখন তিনি অবরুদ্ধ ছিলেন। অতঃপর তিনি তাকে বললেন, এলোকেরা কি বলে তার প্রতি আপনি দৃষ্টিপাত করুন। তারা বলে, আপনি খেলাফত ত্যাগ করুন এবং নিজকে নিহত করবেন না। তিনি আরো বলেন, আপনি যখন দায়িত্ব ছেড়ে দেবেন তখন কি আপনি দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকতে পারবেন। উসমান (রাঃ) বললেন, না। অতঃপর ইবনে উমর বললেন, যদি আপনি খিলাফত ত্যাগ না করেন তাহলে ওরা আপনাকে হত্যা করা ছাড়া আর কিছু করতে পারবে? উসমান (রাঃ) বললেন, না। ইবনে উমর (রাঃ) বললেন, তারা কি আপনাকে জান্নাতে বা জাহান্নামে দিতে ক্ষমতা রাখে? উসমান (রাঃ) ই বললেন, না। ইবনে উমর (রা:) বললেন, তাহলে আপনার খিলাফতের দায়িত্ব ছেড়ে দেয়ার কোনো কারণ আমি দেখছি না। আল্লাহ আপনাকে তা দিয়েছেন। আপনি যদি ছেড়ে দেন তাহলে এ নিয়ম হয়ে যাবে যে, কোনো কওমের লোকেরা তাদের খলিফা বা নেতার উপর অসন্তুষ্ট হলেই তারা তাকে হত্যা করবে। (ফাযায়েলুস সাহাবা, ১/১৪৭)