hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৯

১২৬. মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য দোয়া

আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, উসমান (রাঃ) যখন ইন্তেকাল করেন, যখন আবু রুমান আল-আসবাহী তাকে আঘাত করে, সেখানে কে উপস্থিত ছিল? আর উসমান (রাঃ) তীরবিদ্ধ অবস্থায় তার কথা কি ছিল? উপস্থিত সকলে বলল, তিনি যা বলেছিলেন আমরা তা শুনেছি। তিনি বলেছেন, হে আল্লাহ! তুমি উম্মতে মুহাম্মাদীকে একতাবদ্ধ করে দাও। ইবনে সালাম বলেন, সেই স্বত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, তিনি যদি আল্লাহর কাছে এ অবস্থায় এ জিকির">দোয়া করতেন যে, তারা যেন কখনো একতাবদ্ধ না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত তারা একতাবদ্ধ হতো না। (তারিখু দামিশক, পৃঃ ৪০২)