hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

২৩. উসমান (রাঃ) ও এক দরিদ্র সৈনিক

আব্দুর রহমান ইবনে হাব্বায — উসমান (রাঃ) -এর দানের ব্যাপারে একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি রাসূল (ﷺ) -এর সাথে ছিলাম তখন রাসূল (ﷺ) লোকদেরকে গরিব সৈনিকের সাহায্যের জন্য উৎসাহিত করছিলেন। তখন উসমান ইবনে আফফান (রাঃ) ওঠে দাড়ালেন এবং বললেন, আমি একশত উট বোঝাই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বর্ণনাকারী বলেন, আমি রাসূল (ﷺ) -কে দেখলাম যে, তিনি মির হতে নামলেন এ কথা বলতে বলতে, এরপর সে যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। (তিরমিযী, হাঃ ৩৭০০)