hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

৫০. নবী (ﷺ) তাকে খিলাফাতের সুসংবাদ দিলেন

নুমান ইবনে বশীর বলেন, মুয়াবিয়া (রাঃ) আমাকে একটি পত্রসহ আয়েশা (রাঃ) -এর কাছে পাঠালেন। আমি তাঁর কাছে চিঠি পেশ করলাম। অতঃপর আয়েশা খিদা বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদীস বলব যা আমি রাসূল (ﷺ) থেকে শুনেছি। আমি বললাম, হ্যা বলুন। আয়েশা অবিললেন, একদিন আমি ও হাফসা অলিজা রাসূল (ﷺ) -এর কাছে ছিলাম। তখন রাসূল (ﷺ) বললেন, যদি আমাদের কাছে কোনো পুরুষ থাকত তাহলে সে আমাদের কথা বর্ণনা করত। আয়েশা আনহু বললেন, আমি বললাম, আবু বকর (রাঃ)কে ডেকে পাঠাই। তিনি এসে বর্ণনা করবেন। আয়েশা বললেন, রাসূল (ﷺ) চুপ থাকলেন। তখন হাফছা বললেন, আমি উমর -কে ডেকে পাঠাই? তিনি এসে বর্ণনা করবেন। আয়েশা বললেন, রাসূল (ﷺ) চুপ থাকলেন। অতঃপর রাসূল (ﷺ) এক ব্যক্তিকে ডাকলেন। তিনি রাসূল (ﷺ) -এর কাছে কিছু একটা পেশ করলেন। তারপর সে চলে গেলন। অতঃপর উসমান (রাঃ) আসলেন এবং রাসূল (ﷺ) -এর সামনা সামনি বসলেন। তখন আমি রাসূল (ﷺ) -কে বলতে শুনেছি যে, তিনি বলেন, হে উসমান! আল্লাহ তায়ালা তোমাকে জামা পরিধান করিয়েছেন। (অর্থাৎ সম্ভবত তোমাকে খিলাফাতের দায়িত্ব দিয়েছেন। যদি তারা তোমার কাছ থেকে তা খুলতে চায়, তাহলে তুমি তা খুলবে না। অপর বর্ণনায় আছে, রাসূল (ﷺ) বলেন, হে উসমান! আল্লাহ তায়ালা তোমাকে এ ব্যাপারে (খিলাফাতের) দায়িত্ব দিয়েছেন। যদি মুনাফিকরা তোমার কাছ থেকে এ পোশাক খুলে নিতে চায় যা আল্লাহ তোমাকে পরিধান করিয়েছেন, তাহলে তুমি তা খুলবে না। (তিরমিযী- ৩৭৮৯)