hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৪

১৩১. অবরোধের শেষ মুহূর্ত

নেতৃস্থানীয় সাহাবাগণ এই সংকটকালে রাজনীতির সংশ্রব ত্যাগ করাই সঙ্গত মনে করেন। আলী (রাঃ) ও তালহা (রাঃ) ও যুবাইর (রাঃ) -এর ন্যায় তিনজন দায়িত্বশীল সাহাবা তখনো উপস্থিত ছিলেন, তাঁরা নিস্তব্ধ হয়েও থাকতে পারতেন না, আবার পরিস্থিতিও তাদের আয়ত্তের বাইরে চলে গিয়েছিল। তারা তিনজন কিছু চেষ্টাও করলেন। কিন্তু তাদের কথায় কেউ কান দিল না। কাজেই এঁরা তিনজনও কার্যত আলাদা হয়ে থাকলেন। তবুও তারা নিজেদের পুত্রদেরকে খলিফাকে রক্ষা করার কাজে নিযুক্ত করলেন। যুবাইর (রাঃ) উসমান (রাঃ)-এর গৃহে প্রহরারত দেহরক্ষী বাহিনীর পরিচালক নিযুক্ত হলেন। (ফিতনাতু মাকতালু উসমান (রাঃ), ১/১৮৭)