hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫১

১৪৮. উসমান হত্যার দায় থেকে মুক্ত ছিলেন

যখন হুযায়ফা -এর নিকট উসমান (রাঃ) -এর হত্যার খবর পৌঁছল তখন তিনি বললেন, হে আল্লাহ! নিশ্চয় তুমি জান যে, আমি উসমান (রাঃ) হত্যার দায় থেকে মুক্ত রয়েছি। আর তোমরা অচিরেই জানতে পারবে যে, যদি উসমানকে হত্যা করে তারা সঠিক কাজ করে থাকে তবে তারা দুধ দোহন করবে। আর যদি তারা ভুল করে থাকে তবে তারা রক্ত দোহন করবে। আর আসলে তারা রক্তই দোহন করেছে। সব সময় তাদের মধ্যে রক্তপাত লেগে রয়েছে। (আত তাহযীব লি ইবনে হাজার, ৭/১৪১)