hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

৭৪. স্বীয় রবের প্রতি ভয়

উসমান (রাঃ)-এর একজন দাস ছিল। তিনি তাকে বললেন, আমি তোমার কান মুচড়িয়ে দিয়েছি। সুতরাং তুমি আমার থেকে প্রতিশোধ গ্রহণ কর। অতঃপর সে উসমান (রাঃ) -এর কান ধরলে উসমান (রাঃ) তাকে বললেন, দুনিয়াতে চরমভাবে প্রতিশোধ লও, কিন্তু আখিরাতে প্রতিশোধ নিও না। যদি আমি জান্নাত ও জাহান্নামের মাঝখানে থাকি আর আমি জানি না যে, আমাকে কোন দিকে যাওয়ার নির্দেশ দেয়া হবে তাহলে এটা জানার পূর্বে আমি ছাই হয়ে যাওয়াকে অধিক পছন্দ করব। (আর রিয়াযুন নাযরা, পৃঃ ৫১১)