hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

৫৬. উসমান (রাঃ) এর প্রথম বিচার-ফায়সালা

উসমান (রাঃ) সর্বপ্রথম যে বিচার করেন তা হলো- উবায়দুল্লাহ ইবনে উমরের ব্যাপারে। আর বিষয়টা ছিল এমন যে, সে সকালে উমর (রাঃ) - এর হত্যাকারী আবু লুলুর মেয়ের কাছে গেল এবং তাকে হত্যা করল। সে এক খ্রিস্টান ব্যক্তিকে প্রহার করেছিল। অতঃপর তিনি তলোয়ার উঁচু করলেন এবং তাকে হত্যা করলেন এবং তিনি হারমুনকে আঘাত করলেন এবং তাকে হত্যা করলেন। বলা হয়ে থাকে যে, এরা দুজন আবু সুলুকে উমর শুকে হত্যার ব্যাপারে সমর্থন করেছিল। উমর (রাঃ) তাদের দু’জনকে কয়েদ খানায় আটকে রাখতে নির্দেশ দিলেন, যাতে তার পরবর্তী খলিফা তাদের বিচার করতে পারে। উসমান (রাঃ) খলিফা নির্বাচন হওয়ার পর তার কাছে সর্বপ্রথম উবায়দুল্লাহর অপরাধের কথা পেশ করা হলো। আলী (রাঃ) এও বললেন, সে কতইনা আদালত ত্যাগ করেছে। তাকে হত্যার নির্দেশ দেয়া হোক। কিছু কিছু মুহাজির বললেন, গতকাল তার পিতা শাহাদত বরণ করেছেন, আর আজ তাকে হত্যা করা হবে? অতঃপর আমর ইবনে আস বললেন, হে আমিরুল মুমিনীন! আল্লাহ তায়ালা আপনাকে এ ব্যাপারে বরকত দান করুন। আপনি আপনার পক্ষ থেকে দিয়াত আদায় করুন। উসমান (রাঃ) নিজের মাল থেকে নিহত ব্যক্তিদের ওয়ারিশদেরকে দিয়াত দিতে চাইলেন। কিন্তু তাদের কোনো ওয়ারিশ পাওয়া গেল না। ফলে তা বাইতুল মালে জমা দিলেন। আর ইমাম এভাবে সংশোধনের রায় দিলন। ফলে উবায়দুল্লাহ এভাবে মুক্তি লাভ করেন।

(আল ক্লিায়া ওয়ান নিহায়া, ৭/১৫৪)