hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৪

১২১. উসমান (রাঃ) এর স্বপ্ন

অবরোধের শেষ দিন, যে দিন তাকে হত্যা করা হয় সে দিন তিনি ঘুমিয়ে পড়লেন। অতঃপর সকাল বেলা তিনি মানুষদের বললেন, যে বিদ্রোহীরা আমাকে অবশ্যই হত্যা করবে। অতঃপর তিনি বলেন, আমি স্বপ্নে রাসূল (ﷺ) -কে দেখেছি আর তার সাথে ছিলেন আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)। নবী (ﷺ) বলেন, হে উসমান! তুমি আমাদের সাথে ইফতার করবে। সুতরাং তুমি রোযাদার হিসেবে সকালে পদার্পণ কর আর আজকে তোমাকে হত্যা করা হবে।

(আত-তাবাকাত, ৩৭৫)