hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

৩৩. আল্লাহ প্রত্যেক দিরহামকে দশ দিরহামে বৃদ্ধি করেন

আবু বকর (রাঃ) সিদ্দীক এর খিলাফতকালে দুর্ভিক্ষ দেখা দিল। আর লোকেরা খাদ্যের অভাবে পতিত হলো। তখন আবু বকর (রাঃ) সিদ্দীক ও বললেন, যদি আল্লাহ চান তাহলে আগামীকাল তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ মিলবে। পরের দিন দেখা গেল যে, উসমান (রাঃ) -এর খাদ্য সামগ্রী (ব্যবসায়িক) নিয়ে বিশাল এক কাফেলা আগমন করল। তখন বহু ব্যবসায়ী উসমান (রাঃ) -এর কাছে আসল তা ক্রয় করার জন্য, এতে তারা (কাফেলার লোকেরা) অধিক মুনাফা লাভের আশা করছিল। তখন যুনুরাইন তথা উসমান (রাঃ) তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কত লাভ দেবে? এক ব্যবসায়ী বলল, বার দিরহাম। উসমান (রাঃ) বললেন, আমার মুনাফা আরো বৃদ্ধি পেয়েছে। তখন এক ব্যবসায়ী বলল, পনের দিরহাম। উসমান (রাঃ) বললেন, আমার মুনাফা আরো বৃদ্ধি পেয়েছে। তখন ব্যবসায়ীরা বলল, মদীনার মধ্যে এমন কোনো ব্যবসায়ী রয়েছে যে, আপনাকে আমাদের চেয়ে বেশি মুনাফা দেবে? অথচ আমরাই তো মদীনার ব্যবসায়ী। তখন উসমান (রাঃ) লি বললেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা আমার প্রত্যেক দিরহামকে দশ দিরহামে বৃদ্ধি করে দিয়েছেন। তোমরা কি এর চেয়ে বেশি বৃদ্ধি করতে পারবে?

(আল-মাওসুয়াতুয যাহাবিয়াহ লি মুহাম্মদ আহমাদ হেলালী, পৃঃ ৪২)