hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

৬১. উসমান (রাঃ) মসজিদে হারামকে প্রশস্ত করলেন

রাসূল (ﷺ) আনু-এর সময় মসজিদে নববী তৈরি হয়েছিল কাঁচা ইট দ্বারা, ছাদ ছিল খেজুরের ডালের। আর তার খুঁটিও ছিল খেজুর গাছের ডালের। আবু বকর (রাঃ) এর খিলাফাতকালে তিনি তাতে বিন্দুমাত্রও বৃদ্ধি করলেন না। উমর (রাঃ) মূল ভিত্তি ঠিক রেখে অর্থাৎ রাসূল (ﷺ) হচ্ছে যে ভিত্তির উপর তৈরি করেছিলেন তার উপর ভিত্তি করে তাতে কিছুটা বৃদ্ধি করলেন। অতঃপর উসমান (রাঃ) তাতে বড় ধরনের বৃদ্ধির কাজে হাত দিলেন। তিনি তাতে দেয়াল তৈরি করলেন কারুকার্য খচিত পাথর আর রৌপ্য দ্বারা। তাতে খুঁটি তৈরি করলেন কারুকার্য করা পাথর দ্বারা ছাদ তৈরি করলেন সেগুন গাছের তক্তা দিয়ে। আর দরজা উমর এর সময় যেমনি ছিল ঠিক তেমনিভাবে ছয়টি দরজা তৈরি করলেন। (তারাজুমুল খুলাফায়ির রাশিদিন, ৩২৮)