hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

৩২. মসজিদে নববীর বৃদ্ধিকরণ

রাসূল (ﷺ) মদীনাতে মসজিদ নির্মাণ করার পর মুসলমানরা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতে আদায় করার জন্য আসতে শুরু করলেন। রাসূল (ﷺ) সে যখন তাঁর খুতবার মধ্যে আদেশ-নিষেধ বিষয়ে আলোচনা করত তখন তারা উপস্থিত থাকত। আর তারা মসজিদে দ্বীনের বিভিন্ন বিষয় শিক্ষা গ্রহণ করত। আর এ মসজিদ থেকেই তারা বিভিন্ন যুদ্ধের উদ্দেশ্যে বের হতো এবং যুদ্ধ শেষে এখানেই একত্র হতো। আর এসব কারণেই মসজিদটি মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে গেল। তাই রাসূল (ﷺ) কতিপয় সাহাবীর কাছ থেকে মসজিদের পাশের জমি ক্রয় করতে চাইলেন। যাতে করে মসজিদের ভিতর বড় হয় এবং এর অধিবাসীদের জন্য প্রশস্ত হয়। রাসূল (ﷺ) এ বললেন, কে আছ এমন যে, অমুক পরিবারের কাছ থেকে জমি ক্রয় করে দিবে যাতে মসজিদ বৃদ্ধি করা যায়, আর এর বিনিময়ে সে জান্নাতে এর চেয়ে কল্যাণকর জিনিস পাবে। এ কথা শোনার পর উসমান ইবনে আফফান (রাঃ) পঁচিশ অথবা বিশ দিরহামের বিনিময়ে জমি ক্রয় করে তা মসজিদের জন্য দান করে দিলেন। (সহীহ সুনানুন নাসায়ী, ২/৭৭৬)