hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০২

৯৯. আলী (রাঃ) এবং উসমান (রাঃ)-এর বংশধর

আবহায ইবনে মাইযার হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার হজ্জ করতে ছিলাম। তখন দু’জন উজ্জ্বল, সাদা বালককে দেখলাম যে, তারা কাবা ঘর তাওয়াফ করছে। আর লোকেরাও তাদের দু'জনকে নিয়ে তাওয়াফ করতেছিল। আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা আলী (রাঃ) ও উসমান (রাঃ) -এর সন্তান। আমি বললাম, তুমি কি দেখনি যে, তারা (আলী (রাঃ) ও উসমান (রাঃ)) পরস্পর বিবাহ বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছে এবং তারা এক সাথে হজ্জ আদায় করছে। ওয়াকি বলেন, তারা দু'জন হলেন, আব্দুল্লাহ ইবনে হুসাইন -এর সন্তান। আরেকজন হলেন, মুহাম্মাদ ইবনে আমর ইবনে উসমান (রাঃ)। আর তার মা হলো ফাতেমা বিনতে হুসাইন। (আর রিয়াযুন নাযরাহ, পৃঃ ১৯)