hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

৪৮. পরিবারের মর্যাদা দেখে মেয়েদের বিবাহ দাও

আফ্রিকা বিজয় করে যখন আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) মদীনায় ফিরে আসলেন তখন উসমান (রাঃ) তাকে খুতবা দিতে নির্দেশ দিলেন। তখন আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) খুতবা দিতে দাঁড়ালেন। যখন তিনি খুতবা শেষ করেন তখন উসমান (রাঃ) বললেন, তোমরা নারীদেরকে বিবাহ দেবে তাদের পিতা ও ভাইদের সাথে মিল রেখে। আমি আবু বকর (রাঃ) সিদ্দীক -এর সন্তানদের ক্ষেত্রে এরূপ দেখেছি। আব্দুল্লাহ ইবনে যুবায়েরের মা ছিলেন আবু বকর (রাঃ) সিদ্দীকের -এর কন্যা। আসমা এর দ্বারা তিনি বুঝতে চান যে, আব্দুল্লাহ ইবনে যুবায়ের -এর বীরত্ব তার নানার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। (ফারায়েদুল কালাম- ২৭১)