hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

৮০ সে কেবল আগুনকেই ডাকল

আবু কিলাবা হতে বর্ণিত। তিনি বলেন, আমি শাম দেশে অবস্থানকালে এক ব্যক্তির কথার আওয়াজ শুনতে পেলাম। সে বলছিল, হে ধ্বংসকারী আগুন! বর্ণনাকারী বলেন, অতঃপর আমি তার দিকে এগিয়ে গেলাম। আর সেখানে এমন এক ব্যক্তি ছিল যার দুই হাত, দুই পা কাটা এবং তার দু চোখ অন্ধ। আমি তাকে তার এ অবস্থার কারণ সম্পর্কে জানতে চাইলাম। তখন সে বলল, আমি সেসব লোকদের একজন যারা উসমান (রাঃ) -এর গৃহে প্রবেশ করেছিল। আমি যখন তার নিকটবর্তী হলাম তখন তার স্ত্রী চিৎকার দিয়ে উঠল। ফলে আমি তাকে চপেটাঘাত করলাম।

অতঃপর আমি বললাম, তোমার এতে এমন কি হলো যে, আল্লাহ তোমার দুই হাত, দুই পা বিচ্ছি করে দিলেন। আর তোমার চোখ অন্ধ করে দিলেন এবং তোমাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দিলেন। সে বলল, এরপর স্ত্রীকে চপেটাঘাত করার পর আমাকে ভয়ংকর আতংক পেয়ে বসল। আর আমি পালাতে চেষ্টা করলাম। তখন আমাকে এ বিপদ পেয়ে বসল, যা তুমি দেখতে পাচ্ছ। তার জিকির">দোয়ায় আমার জন্য আগুন ছাড়া আর কিছুই বাকি নেই। আমি তাকে বললাম, তোমার ধ্বংস হোক এবং তুমি চুর্ণ বিচুর্ণ হয়ে যাও। (আল খুলাফামুর রাশিদীন লি মুস্তফা মুরাদ, পৃঃ ৪০৪)