hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

১১৫. আমি আমার আনুগত্যে বহাল রয়েছি

আবু হাবীবা থেকে বর্ণিত তিনি বলেন, যোবায়ের গুহা আমাকে উসমান (রাঃ) - এর কাছে পাঠালেন এমতাবস্থায় যে, উসমান (রাঃ) তে ছিলেন বিদ্রোহী কর্তৃক অবরুদ্ধ। বর্ণনাকারী বলেন, আমি দিনের বেলা যখন তার কাছে প্রবেশ করি তখন তিনি চেয়ারে বসা ছিলেন আর তার কাছে ছিলেন, হাসান ইবনে আলী (রাঃ) আবু হুরায়রা (রাঃ) আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) এবং আব্দুল্লাহ ইবনে যোবায়ের (রাঃ) বর্ণনাকারী বলেন, আমাকে আপনার কাছে যোবাইর ইবনে আওয়াম পাঠিয়েছেন। আর তিনি আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার উদ্দেশ্যে বলেছেন, আমি আপনার প্রতি আনুগত্যশীল। আমি আমার কথা পরিবর্তন করব না এবং ওয়াদা ভঙ্গ করব না।

যদি আপনি চান তবে আপনার সাথে আমি ঘরে প্রবেশ করব এর কওমের একজন হিসেবে গণ্য হব। আর যদি আপনি চান তাহলে আমি এখানেই অবস্থান করব। আর বনী আমর ইবনে আওফ আমার সাথে কথা দিয়েছে। যে, তারা সকালে আমার দরজায় অবস্থান করবে এবং আমি যে নির্দেশ দেব তারা তা পালন করবে। উসমান (রাঃ) পত্রের কথাগুলো শুনে বললেন, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা সে আল্লাহ তায়ালার জন্য যিনি আমার ভাইকে সুদৃঢ় করেছেন। তুমি তাকে সালাম দিবে এবং তাকে বলবে, আমার প্রতি অধিক ভালোবাসার কারণে সম্ভবতঃ আল্লাহ তোমার দ্বারা আমার বিপদ প্রতিহত করবেন। অতঃপর আবু হুরায়রা (রাঃ) যখন পত্র পাঠ করলেন তখন উসমান (রাঃ) দাঁড়ালেন এবং বললেন, আমি তোমাদের বিষয়ে সংবাদ দিব যা রাসূল (ﷺ) এর কাছ থেকে আমার দু'কান শুনেছে। সকলে বলল, হ্যাঁ বলুন। তখন উসমান (রাঃ) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূল (ﷺ) -কে বলতে শুনেছি তিনি বলেন, আমার পরে অনেক ফিতনা ও বিভিন্ন ঘটনা ঘটবে। আমরা সাহাবীরা আরজ করলাম, হে আল্লাহর রাসূল! এর দ্বারা কোনো দিকে ইংগিত করছেন? রাসূল (ﷺ) বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি ও তার বিরোধী পক্ষ। আর এর দ্বারা রাসূল (ﷺ) উসমান ইবনে আফফান (রাঃ) এর দিকে ইংগিত করলেন। তখন লোকেরা দাঁড়াল এবং বলল, আমাদের অন্তর্দৃষ্টি খুলে গেছে। আপনি কি আমাদের জিহাদের অনুমতি দিবেন? তখন উসমান (রাঃ) বললেন, আমার আশংকা হচ্ছে। আমার আনুগত্য করার কথা তারা জিহাদে অংশগ্রহণ করবে। সাহাবা, ১৫১১,৫১২)