hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৮

১৩৫. যুবাইর (রাঃ)-এর মমতা প্রকাশ

যুবাইর ইবনে আওয়াম বলেন, যখন উসমান (রাঃ)-এর হত্যার খবর জানা হলো তখন তিনি বললেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাযিউন। উসমানের প্রতি আল্লাহ রহম করুন। তখন তাকে বলা হলো, সম্প্রদায়ের লোকেরা তো তাকে হত্যা করে লজ্জিত হয়েছে। তিনি বললেন, ধ্বংস তাদের জন্য তাদের অবস্থা হচ্ছে আল্লাহর সেই বাণীর ন্যায়

وحيل بينه وبين ما يشتهون كما فعل بأشياعهم من

قبل انهم كانوا في شق مريب

তাদের কাঙ্ক্ষিত জিনিসের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যেমন আগে করা হয়েছিল তাদের স্বধর্মীদের সাথেও। তারা ছিল সন্দেহের মধ্যে উদ্বেগজনক অবস্থায় নিপতিত। (সূরা সাবা: আয়াত-৫৪)