hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

৭৮. মুনাজাতের স্বাদ

সা'দ ইবনে আবু ওয়াক্কাস হতে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদের ভিতরে উসমান (রাঃ) -এর পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন তাকে সালাম দিলাম। তিনি আমার থেকে বিরক্তি সহকারে চোখ ফিরিয়ে নিলেন। অতঃপর তিনি আমার সালামের জবাব দিলেন না। অতঃপর আমি উমর ইবনে খাত্তাব এর কাছে গেলাম এবং তাকে বললাম, হে আমিরুল মুমিনীন! ইসলামের মধ্যে এমন কি ঘটে গেল? উমর বললেন, আমি তো জানি না তা কি? তখন আমি বললাম, আমি মসজিদের ভিতরে উসমান (রাঃ) -এর সামনে দিয়ে যাচ্ছিলাম। ফলে আমি তাকে সালাম দিলাম। তিনি আমার দিকে বিরক্তির চোখে তাকালেন এবং আমার সালামের জবাব দিলেন না। অতঃপর উমর ও লোক পাঠিয়ে তাকে ডেকে আনলেন এবং বললেন, তোমার ভাইয়ের সালাম দিতে তোমাকে কিসে বারণ করেছে? উসমান (রাঃ) বললেন, আমি তা করিনি। সাদ বললেন, অবশ্যই আপনি করেছেন, এমনকি আমি এ ব্যাপারে শপথ করছি। বর্ণনাকারী বলেন, অতঃপর উসমান (রাঃ) -এর তা স্মরণ হলো। তখন তিনি বললেন, আমি এ ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি এবং তার কাছে তাওবা করেছি। তুমি যখন আমার সামনে দিয়ে যাচ্ছিলে তখন আমি এমন কথা মনে মনে ভাবছিলাম যা আমি রাসূল (ﷺ) এ থেকে শুনেছি। আল্লাহর শপথ! যখন আমি তা মনে করি তখন আমার চোখে ও অন্তরে আবরণ পড়ে।

সা’দ বললেন, আমি তোমাকে সে ব্যাপারে অর্থাৎ চিন্তা দূর করার জিকির">দোয়ার ব্যাপারে সংবাদ দিচ্ছি, যা রাসূল (ﷺ) আমাদের জন্য বলে গেছেন। অতঃপর তার কাছে এক বেদুঈন আসল আর তিনি তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। অতঃপর রাসূল (ﷺ) নে উঠে দাঁড়ালেন। আর আমিও রাসূল (ﷺ) - কে অনুসরণ করলাম সে কথা শোনার জন্য। অতঃপর যখন আমার এ আশংকা হলো যে, তিনি আমাকে পিছনে রেখে তার বাড়ীতে ঢুকে পড়বেন তখন আমি আমার পা দ্বারা মাটিতে আঘাত করলাম। তখন রাসূল (ﷺ) ফিরে তাকালেন এবং বললেন, কে? আবু ইসহাক? সাদ বললেন, হ্যা! হে আল্লাহর রাসূল।

রাসূল (ﷺ) ( বললেন, প্রবেশ কর। সাদ বললেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাদের কাছে একটি দোয়া বলতে চেয়েছিলেন। অতঃপর এক বেদুঈন আসল এবং সে আপনাকে ব্যস্ত করে দিল। তখন রাসূল (ﷺ) বললেন, হ্যা! এ হলো সে দোয়া যা ইউনুস (আ) মাছের পেটে থাকাবস্থায় পাঠ করেছিলেন। আর তা হলো-

কোনো মুসলমান যখন কোনো ব্যাপারে এ দোয়া পাঠ করে আল্লাহ তার ডাকে সাড়া দেন। (তিরমিযী, হাঃ ৫০৫)