hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

গ্রন্থকারের ভূমিকা

সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্যে। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ (ﷺ)-এর প্রতি। হে আল্লাহ! তুমি সকল সাহাবাদের প্রতি সন্তুষ্ট হও রহমত বর্ষণ কর। ইসলামের ইতিহাসে উসমান (রাঃ) -এর জীবনী এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানবজাতির ইতিহাস উসমান (রাঃ)-এর মর্যাদা, সম্মান, একনিষ্ঠতা, জিহাদ এবং দাওয়াত এসব বিষয় কখনো ভুলতে পারবে না। এজন্য আমি উসমান (রাঃ)-এর জীবনী তার জিহাদ ও চরিত্র এসব বিষয় সংগ্রহ করেছি। এর মাধ্যমে দায়ী, খতীব, উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি ইলম অর্জনকারী ছাত্ররা যেন উপকৃত হয়। এ সকল বিষয় তাদের জীবনে বাস্তবায়ন করে। এর মাধ্যমে আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করবেন। সম্মানিত পাঠক! আমি আপনাদের জন্য নবীর (ﷺ) পরে অতি সম্মানিত ব্যক্তি উসমান (রাঃ)-এর জীবনী থেকে ১৫০টি কাহিনী দলীল প্রমাণ সহকারে উল্লেখ করছি। যেগুলো জিহাদ, চরিত্র ও বন্ধুত্ব এসব ক্ষেত্রে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে। আমি আল্লাহর নিকট কামনা করছি, এসব গুণাবলির অধিকারীকে কিয়ামতের দিন জান্নাতে দেখতে পাব।

আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থী

আহমাদ আবদুল আত তাহতাভী