১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৮
৭৫. সর্বশেষ খুতবা
উসমান (রাঃ) সর্বশেষ ভাষণে বলেন, নিশ্চয় আল্লাহ তায়ালা দুনিয়াকে এজন্য তোমাদেরকে দান করেছেন যাতে তোমরা আখেরাত উপার্জন করতে পার। কিন্তু এজন্য দান করেনি যে, যাতে তোমরা এর প্রতি ঝুঁকে পড়। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী জিনিস যেন তোমাদেরকে চিরস্থায়ী জিনিস থেকে গাফিল না করে দেয়। তোমরা স্থায়ী জিনিসকে অস্থায়ী জিনিসের উপর অগ্রাধিকার দাও। কেননা, দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিতে হবে; আর শেষ গন্তব্য হবে আল্লাহর দিকে। তোমরা আল্লাহকে ভয় কর। কেননা, আল্লাহর ভয় হচেছ বিপদ থেকে বাঁচার ঢাল। আর তোমরা অবশ্যই জামাআতকে আঁকড়িয়ে ধরবে এবং পরস্পর দলাদলিতে লিপ্ত হবে না। আল্লাহ তায়ালা বলেন
واغتموا بحبل الله جميعا ولا تفتروا واذكروا نعمت الله علیگ و نه آغداء فألف بين قلوبة قاضبة بنعمته إخوانا
على شفا حفرة من التار قانقد که تنها گذيك يبين الله و تم آیاته لعلكم تهتدون - ولگن ونگه أنه يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن النگر وأولئك هم الفيځون
আর তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না; আর তোমাদের উপর আল্লাহর দেয়া নেয়ামতকে স্মরণ কর। যখন তোমরা একে অপরের শত্রু ছিলে এবং তিনি তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা তো ছিলে এক আগুনের গর্তে। অতঃপর আল্লাহ তোমাদের সেখান থেকে মুক্তি দিয়েছেন। এভাবে আল্লাহ তার নিদর্শন তোমাদের সামনে বর্ণনা করেন যাতে করে তোমরা হেদায়াত লাভ করতে পার। তোমাদের মধ্যে এমন এক উম্মত থাকা জরুরী যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎকাজের আদেশ দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে। আর তারাই হবে সফলকাম। (সূরা আলে ইমরান: আয়াত-১০৩, ১০৪)