hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

২৮. উম্মে কুলসুমের গোসল

লাইলা বিনতে কানিফ আস-সাকাফী হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (ﷺ) এর মেয়ে উম্মে কুলসুমের ইন্তেকালের পর যারা তাকে গোসল দিয়েছিল, আমি তাদের সাথে ছিলাম। রাসূল (ﷺ) প্রথমে আমাদেরকে দিলেন হাকওয়া (যা কোমর পর্যন্ত আবৃত করে) অতঃপর দিলেন জিরা (যা গলা পর্যন্ত আবৃত করে) অতঃপর দিলেন খিমার যা বুক ও মাথা আবৃত করে। তারপর দিলেন মিলহাফীহ যা পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দেয়। অতঃপর নবী (ﷺ) তে আরেকটি কাপড় দিলেন যা দিয়ে তাকে পুরোপুরি ঢেকে দেয়া হলো। রাবী বলেন, রাসূল (ﷺ) থেকে দরজায় দাড়িয়ে ছিলেন আর হাতে ছিল তার কাফনের কাপড় এবং তিনি একটির পর একটি কাপড় দিচ্ছিলেন। (আবু দাউদ, হাঃ ৩১৫৭)