১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৪
৪১, উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি
আয়েশা লম্বা হতে বর্ণিত। তিনি বলেন, আবু বকর (রাঃ) রাসূল (ﷺ) -এর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। তখন আমি তার সাথে এক কাপড়ে ছিলাম। রাসূল (ﷺ) ল তাকে অনুমতি দিলেন। তিনি প্রয়োজন সেড়ে চলে গেলেন। আর রাসূল (ﷺ) পূর্বের অবস্থায় রইলেন। এরপর উমর গুল এসে অনুমতি চাইলেন। তাকেও অনুমতি দেয়া হলো এবং তিনি তার প্রয়োজন মিটালেন। তখনও রাসূল (ﷺ) আমার সাথে এক কাপড়ে ছিলেন। এরপর যখন উসমান (রাঃ) এসে অনুমতি চাইলেন, তখন রাসূল (ﷺ) তো নিজের কাপড় ঠিক করলেন এবং উঠে বসলেন, আর উসমান (রাঃ) এসে তার প্রয়োজন মিটিয়ে চলে গেলেন। রাবী বলেন, উসমান (রাঃ) চলে যাওয়ার পর আমি রাসূল (ﷺ) -কে বললাম, আবু বকর (রাঃ) ও উমর আসলেন তারা তাদের প্রয়োজন সেড়ে চলে গেলেন আর আপনি পূর্বাবস্থায়ই ছিলেন। কিন্তু উসমান (রাঃ) যখন আসলেন তখন আপনি আপনার কাপড় ঠিক করলেন এর কারণ কি? তখন রাসূল (ﷺ) ( বললেন, উসমান (রাঃ) অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি। আমার এ অবস্থায় তাকে অনুমতি দিলে হয়ত সে কাজ না সেরেই চলে যেত।
(আল মারজিয়ুস সাবিক পৃঃ ২৩, ২৪)
(আল মারজিয়ুস সাবিক পৃঃ ২৩, ২৪)