১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৫
৫২. আমার ইচ্ছা হয় যে, তোমাকে হত্যা করি
উসমান (রাঃ) আল ফজরের সালাতের জন্য বের হলেন। অতঃপর তিনি সে দরজা দিয়ে প্রবেশ করলেন সাধারণত যে দরজা দিয়ে তিনি প্রবেশ করতেন। আর সে দরজায় ছিল (প্রচণ্ড) ভীর (লোকদের)। তখন উসমান (রাঃ) লোকদের বললেন, তোমরা একটু দেখ ওখানে কি হচ্ছে? তারা সেদিকে তাকাল এবং তারা এক ব্যক্তিকে দেখতে পেল, যার সাথে আছে ছোড়া অথবা তলোয়ার। উসমান (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, এটা কী? সে বলল, আমার ইচ্ছা হয় যে, আপনাকে হত্যা করি। উসমান (রাঃ) বললেন, এ। ও (আল্লাহ পবিত্র) তোমার জন্য আফসোেস, তুমি আমাকে হত্যা করবে? লোকটি বলল, আপনার ইয়ামেন প্রদেশের গভর্ণর আমার উপর অন্যায় করেছে।
তখন উসমান (রাঃ) বললেন, তোমার উপর যে, অন্যায় করা হয়েছে তা কি আমার কাছে পেশ করেছ? আমি যদি আমার আমলের ব্যাপারে তোমার উপর ইনসাফ না করতাম তাহলে আমার ব্যাপারে যা করতে চাও তাই কর। উসমান (রাঃ) ও পার্শ্ববর্তী লোকদের বললেন, তোমরা কি বল? তখন তারা বলল, হে আমিরুল মুমিনীন! আল্লাহ আপনাকে শত্র হতে রক্ষা করতে পরিপূর্ণ সক্ষম। অতঃপর উসমান (রাঃ) ইন বলেন, হে বান্দা! তুমি তোমার গোনাহের জন্য উদ্বিগ্ন হও। আল্লাহই তাকে আমার থেকে রক্ষা করেছেন। তুমি এমন একজনকে আমার কাছে নিয়ে আস যে তোমার জামিনদার হবে। আমি যতদিন মুসলমানদের খলিফা আছি ততদিন তুমি মদীনায় প্রবেশ করবে না। অতঃপর তার গোত্র থেকে এক ব্যক্তি উসমান (রাঃ)-এর কাছে আসল এবং তার জামিনদার হলো। অতঃপর সে উসমান (রাঃ)-এর কাছ থেকে মুক্তি পেল। (আত তারীখুল ইসলামী লি হামিদী)