hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

৫৫. তারা বিচ্ছিন্ন হয়ে পরস্পরের জন্য ক্ষমা চাইলেন

সাঈদ ইবনে মুসাইয়্যিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাঃ) ও উসমান (রাঃ)-এর কাছে উপস্থিত হলাম। আর এমতাবস্থায় তাদের মধ্যে শয়তানের পক্ষ থেকে কেনো একটি বিষয়ে বিবাদ চলছিল। আল্লাহর কসম, তারা একজন অপরজনকে যা কিছু বলেছে তুমি যদি চাও তাহলে আমি সব কিছু তোমাকে বলতে পারব। অতঃপর তারা দুজন সেখান থেকে উঠে গেলেন এবং তারা পরস্পর পরস্পরের জন্য ক্ষমা প্রার্থনা করলেন।

(তারিখুল মদীনা লি ইবনে শাবা, ৩/১০৪৪)