hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৭

১০৪. আবুল আস (রাঃ) -কে মদিনায় ফিরিয়ে দেয়ার সন্দেহ

উসমান (রাঃ) বলেন, লোকেরা বলাবলি করে যে, আমি হাকাম ইবনে আবুল আসকে মদিনায় ফিরিয়ে দিয়েছি। অথচ রাসূল (ﷺ) তাকে তায়েফে নির্বাসন দিয়েছেন। আর হাকাম ইবনে আবুল আস সে মাদানী ছিলেন না। রাসূল (ﷺ) তাকে মক্কা হতে তায়েফে পাঠিয়েছিলেন। আর রাসূল (ﷺ) যখন তার উপর খুশী হলেন তখন তাকে মক্কায় ফিরিয়ে আনলেন এবং পুনরায় তাকে তায়েফে ফিরিয়ে দিলেন। রাসূল (ﷺ) তাকে এভাবে নির্বাসন দিলেন এবং আবার ফিরিয়ে আনলেন, এটা কি তিনি করেননি? তখন সাহাবীরা বললেন, হ্যা তাই করেছেন। (আল খুলাফাউর রাশিদীন লিল খালেদী, পৃঃ ১৫৮)