hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৬

১৪৩. উসমান (রাঃ)-এর দাফন-কাফন

উসমান (রাঃ) ও শাহাদাত লাভের পর কতিপয় সাহাবী তার দাফন-কাফনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাকীম ইবনে হোম, ওয়াতিব ইবনে আব্দুল উযযা, আবুল জাহাম ইবনে হুযায়ফা, দিনার ইবনে মাকরাত আল-আসলামী, যুবায়ের ইবনে মুতইম, যুবাইর ইবনে আওয়াম, আলী (রাঃ) ইবনে আবি তালিব। তার জানাযার নামাযে ইমামতি করেন যুবাইর ইবনে আওয়াম। উসমান (রাঃ) তাকে এজন্য ওয়াসিত করেছিলেন। আর তাকে দাফন করা হয়েছে রাত্রি বেলায়।

(উসমান ইবনে আফফান লিস সালাবী, পৃঃ ৪৭৫)