hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

৪৩. উসমান (রাঃ) ও আবু উবাইদা

উসমান (রাঃ) এবং আবু উবাইদা আমের ইবনে জাররাহ এ একবার বিতর্কে লিপ্ত হলেন। আবু উবাইদা উসমান (রাঃ) -কে বললেন, হে উসমান! তুমি আমার সাথে কথা কাটাকাটি করছ অথচ আমি তিনটি কারণে তোমার থেকে উত্তম। তখন উসমান (রাঃ) বললেন, সেগুলো কী কী? আবু উবাইদা বললেন, প্রথমত আমি বাইয়াতের দিন বাইয়াত গ্রহণকারীদের সাথে উপস্থিত ছিলাম আর তুমি অনুপস্থিত ছিলে। দ্বিতীয়তঃ আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি আর তুমি অনুপস্থিত ছিলে। তৃতীয়ত আমি ঐ সকল লোকদের একজন যারা ওহুদের দিন উপস্থিত ছিল আর তুমি সেখানে অনুপস্থিত ছিলে। অতঃপর উসমান (রাঃ) তাকে বললেন, তুমি সত্য বলেছ। যাই হোক, বাইয়াতের দিন রাসূল (ﷺ) আমাকে প্রয়োজনে পাঠিয়েছিলেন। আর তিনি আমার পক্ষ থেকে হাত প্রসারিত করে বলেছিলেন, এটা উসমান ইবনে আফফানের (রাঃ) ।

আর আমার হাতের চেয়ে তার হাত উত্তম। আর বদরের কথা হলো, রাসূল (ﷺ) নিজে আমাকে মদীনায় রেখে গিয়েছিলেন। আর আমার পক্ষে এটা সম্ভব নয় যে, আমি তার বিরুদ্ধাচরণ করব। আর তার মেয়ে রুকাইয়া গুরুতর অসুস্থ ছিলেন। আমি তার সেবা-যত্নে নিযুক্ত ছিলাম। আর তিনি এ রোগে মারা যান আর আমি তাকে দাফন করি। আর ওহুদ যুদ্ধে যাওয়ার ব্যর্থতার গোনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর আমার এ কাজকে শয়তানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। (সূরা আলে ইমরান ১৫৫ নং আয়াতের অনুবাদ) উসমান (রাঃ) তার সাথে কথা কাটাকাটি করলেন এবং বিজয় লাভ করলেন। (আল-মারাজিমুস সাবিক, ৩৩৪, ৩৩৫ পৃঃ)