hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫০

১৪৭. আবু আমরের প্রতি আল্লাহ রহম করুন

ইবনে আব্বাস বলেন, আবু আমরের প্রতি আল্লাহ রহমত করুন। তিনি ছিলেন তার বংশের সম্মানিত ব্যক্তি। যখন জাহান্নামের আলোচনা হতো তখন তার দু' চোখ বেয়ে পানি ঝড়ত। তিনি ছিলেন কল্যাণের কাজে অগ্রগামী, বিশ্বনবীর প্রিয় জামাতা। কিন্তু তার পিছনে এমন লোক লেগে গেল যে, কিয়ামত পর্যন্ত অভিশাপকারীরা তাদের প্রতি অভিশাপ দেবে। (মুরুজুয যহব লিল মাসউদী, ৩/৬৪)