১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৭
৪৪. উসমান (রাঃ) -এর প্রথম খুতবা
যখন উসমান (রাঃ) খিলাফতের বাইয়াত গ্রহণ করলেন তখন তিনি মানুষের সামনে খুতবা দেয়ার জন্য দাঁড়ালেন। তিনি বললেন, নিশ্চয় আমি দায়িত্ব পেয়েছি এবং তা গ্রহণ করে নিয়েছি। আর আমি পূর্ববর্তীদের অনুসরণকারী, নতুন কিছু তৈরিকারী নই। তোমাদের জন্য আমার উপর আল্লাহর কিতাব ও তাঁর রাসূলের সুন্নাতের পর তিনটি বিষয় রয়েছে। আর তা হলো, আমার পূর্বে যারা ছিলেন তাদের যে সব ব্যাপারে তোমরা একমত পোষণ কর তার অনুসরণ করা। আর এমন রীতি-নীতির অনুসরণ করা যা তোমরা এবং উত্তম ব্যক্তিরা মিলে প্রণয়ন করেছ। আর তোমাদের উপর শাস্তি বাধ্যতামূলক হয় এমন কাজ করা পর্যন্ত তোমাদের থেকে বিরত থাকা। জেনে রেখ, দুনিয়া হলো সবুজ শ্যামল। কিন্তু অধিকাংশ লোক দুনিয়ার দিকেই ঝুঁকে পড়েছে। সুতরাং তোমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে না এবং দুনিয়াকে আকড়িয়ে ধরবে না। কারণ দুনিয়া ধরে রাখার বস্তু নয়। আর জেনে রাখ, যে ব্যক্তি দুনিয়া ছাড়তে চায় না, দুনিয়া কখনো তাকে ছাড়ে না। (তারিখে তাবারী, ৫/৪৪৩)