hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

৬৬. হজ্জের মৌসুমে দায়িত্ব পালন

উসমান (রাঃ) -এর অভ্যাস ছিল যে, তিনি চাইতেন হজ্জ আদায়কারীদের সাথে থাকতে। তাই তিনি হজ্জ আদায়কারীদের সাথে সাক্ষাত করতেন এবং তাদের অভিযোগসমূহ শুনতেন। আর তাদের নেতাদের পক্ষ থেকে তাদের উপর কোনো অন্যায় করা হয়েছে কি না তাও তিনি শুনতেন। তিনি গভর্নরদের কাছ থেকে কামনা করতেন যে, তারা যেন সকল হজ্জের মৌসুমে হাজীদের মধ্যে যারা সমস্যায় পড়ে তাদের সমস্যা সমাধান করে দেয়। সুতরাং সে অনুযায়ী তিনি গভর্ণরদের কাছে চিঠি লিখে তা বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিতেন। (আল বেলাইয়াতুন আলাল বালদান, ১/২)