১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১৫
১১২. হত্যার হুমকি
উসমান (রাঃ) অবরুদ্ধ অবস্থায় তার ঘরের মধ্যে ছিলেন। আর অবরোধকারীগণ ঘরের সামনে অবস্থান করছিল তখন একদিন উসমান (রাঃ) ঘরের প্রবেশ দ্বারে প্রবেশ করলেন, অতঃপর তিনি শুনতে পেলেন যে, অবরোধকারীরা তাকে হত্যার ব্যাপারে হুমকি দিচ্ছে। অতঃপর সেখান থেকে তিনি ঘরের মধ্যে তাদের কাছে গেলেন যারা তার সাথে ছিল। আর তখন তাকে ফ্যাকাশে দেখাচ্ছিল। অতঃপর উসমান (রাঃ) বললেন, তারা আমাকে কেন হত্যা করবে? অথচ আমি রাসূল (ﷺ) -কে বলতে শুনেছি। তিনি বললেন, কোনো মুসলমানের রক্ত তথা হত্যা বৈধ নয়।
যতক্ষণ না সে এ তিনটি কাজের কোনো একটির সাথে সম্পৃক্ত না হয়। আর তা হলো, কোনো ব্যক্তি যদি মুসলমান হওয়ার পর কাফির হয়ে যায়। সতী সাধনী থাকার পর ব্যভিচারে লিপ্ত হয় অথবা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে। উসমান (রাঃ)বললেন, আল্লাহর শপথ! আমি জাহেলী যুগে এবং ইসলামী যুগে কখনো ব্যভিচারে লিপ্ত হইনি। আর আল্লাহ যখন থেকে আমাকে সঠিক পথ দেখিয়েছেন তখন থেকে আমি আমার দ্বীন পরিবর্তন করিনি। আর আমি কাউকে হত্যা করিনি। সুতরাং তারা আমাকে কোন কারণে হত্যা করবে? (মুসনাদে আহমদ, ১৬৩)