hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১২

১০৯. ফেতনাবাজ ইমামদের পিছনে নামায

যখন অবরোধকারীগণ উসমান (রাঃ) -কে সালাতের জন্য বের হতে নিষেধ করে দিল তখন অবরোধকারীদের মধ্য হতে এক ব্যক্তি লোকদের নিয়ে সালাত আদায় করল অর্থাৎ তার ইমামতিতে লোকেরা সালাত আদায় করল। আর উবাইদ ইবনে আদি ইবনে খিয়ার নামক এক ব্যক্তি তার পিছনে সালাত আদায় করা থেকে বিরত থাকল। উসমান (রাঃ) গুচ্ছ এ ব্যাপারে পরামর্শ দিলেন এবং তাকে তার পিছনে সালাত আদায় করতে বললেন। এবং তাকে বললেন, মানুষ যত আমল করে তার মধ্যে উত্তম হলো সালাত। সুতরাং মানুষ যখন উত্তম কাজ করে তখন তুমিও তাদের সাথে উত্তম আমল কর। অর্থাৎ তারা নামায পড়লে তুমিও তাদের সাথে নামায আদায় কর। আর যখন তারা খারাপ করে তখন তুমি তাদের খারাপ থেকে বেঁচে থাকবে। (বুখারী শরীফ, হাঃ ১৯২)