hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

৫৯. আব্বাস-এর জানাযা

আব্দুর রহমান ইবনে যায়েদ বলেন, যখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের লাশ জানাযার স্থানে আনা হলো তখন লোকজন অনেক ঝামেলা করল। ফলে সবাই তাকে নিয়ে জান্নাতুল বাকীতে গেল এবং বলল আমাদের সিদ্ধান্ত আমরা আজ তাকে জান্নাতুল বাকীতে জানাযা দেব। বর্ণনাকারী বলেন, তার জানাযায় এত বেশি লোক হলো যে, অন্য কারো জানাযায় আমি এত লোক দেখিনি। আর কেউ তার খাটের কাছে যেতে সক্ষম হয়নি। তাকে দেখার ক্ষেত্রে বনী হাশেম প্রাধান্য লাভ করল। যখন তার দাফনের কাজ শেষ হয়ে গেল তখন তার কবরের পাশে লোকজন ভীড় জমাল। উসমান (রাঃ) তা দেখলেন। অতঃপর তিনি সেখানে পুলিশ পাঠালেন লোকদের সরানোর জন্য, যাতে তারা বনী হাশেম থেকে সরে যায়। অতঃপর বনী হাশেমিরা সঠিকভাবে সুযোগ পেয়ে গেল। আর তারা এমন ব্যক্তি যারা তার কবরে নেমেছিল এবং তাকে সেখানে রেখেছিল।

(আত ত্বরাকতি লি ইবনে সা'দ, ৪/৩২)