hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

১. জাহেলি যুগে উসমান (রাঃ)

জাহেলী যুগে উসমান (রাঃ) স্বীয় সম্প্রদায়ের মধ্যে অতি উত্তম ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, অত্যন্ত লজ্জাশীল এবং মিষ্টভাষী। ফলে তার সম্প্রদায়ের লোকেরা তাকে অত্যাধিক ভালোবাসত। জাহেলী যুগে তিনি কখনও মূর্তির সামনে সিজদা করেন নি, তিনি কখনও কোনো পাপকাজে লিপ্ত হন নি এবং ইসলাম গ্রহণের পূর্বে তিনি কখনও মদ্য পান করেন নি। আর তিনি বলতেন, এগুলো মেধাকে বিনষ্ট করে দেয়। আল্লাহ মানুষকে উত্তম উপহারস্বরূপ মেধা দান করেছেন। সুতরাং মানুষের দায়িত্ব হলো জ্ঞান-বুদ্ধির হেফাযত করা। (উসমান ইবনে আফফান লিস সালাবী)