hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৫

৯২. নবী (ﷺ) কর্তৃক শাহাদাতের সুসংবাদ

আনাস ইবনে মালেক প্রশ্ন হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)(রা:) উহুদ পাহাড়ের উপর আরোহন করেন। তাঁর সাথে ছিলেন আবু বকর (রাঃ), উমর এবং উসমান (রাঃ)। হঠাৎ পাহাড় তাঁদেরকেসহ কাঁপতে শুরু করলে রাসূলুল্লাহ (ﷺ)ও পাহাড়কে বললেন, হে উহুদ পাহাড়! তুমি শান্ত হও। বর্ণনাকারী বলেন, আমার ধারণা তখন তিনি পাহাড়ের উপর পা দ্বারা আঘাত করেছিলেন এবং বলছিলেন, তোমার উপর আল্লাহর নবী, একজন সিদ্দীক (আবু বকর (রাঃ) এবং দু'জন শহীদ অর্থাৎ উমর ও উসমান (রাঃ) ছাড়া আর কেউ নেই। (বুখারী, হাঃ ৩৬৯৭)