১
উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০৯
১০৬. পরিবারকে ভালোবাসার অভিযোগ
উসমান (রাঃ) বলেন, তারা বলে থাকে যে, আমি আমার পরিবার, আত্মীয়স্বজনকে বেশি ভালোবাসি এবং তাদেরকে বেশি করে সম্পদ দেই। আমার পরিবারের প্রতি ভালোবাসা এই যে, আমি তাদের প্রয়োজন মিটিয়ে দেই না বরং তাদের উপর আমার হক বাস্তবায়ন করি এবং তাদের কাছ থেকে আমার হক গ্রহণ করি। আর তাদেরকে যে সম্পদ দেই, তা আমার ব্যক্তিগত সম্পদ থেকে দিয়ে থাকি, যার মধ্যে মুসলামনদের কোনো সম্পদ নেই। কেননা, আমি আমার উপর মুসলমানদের সম্পদ বৈধ করে নেইনি আর অন্য কারো জন্যও নয়। আর আমি আমার সম্পদ থেকে রাসূল (ﷺ) আবু বকর (রাঃ) ও উমর এর যুগে দান করে এসেছি।
আজ আমি সামান্য সম্পদের লোভী হয়েছি। আর যখন আমি আমার পরিবারের কাছে বয়োঃবৃদ্ধ হয়ে পড়েছি, আমার বয়স শেষ হয়ে গেছে। তখন আমার সম্পদ আমার পরিবার ও নিকট আত্মীয়-স্বজনদের দিয়ে দিয়েছি। আল্লাহর শপথ! আমি যখনই কোনো শহর থেকে মুসলমানদের সম্পদ গ্রহণ করেছি। তা মুসলমানদের (গরিব) শহরে বণ্টন করে দিয়েছি। তা কখনও মদীনায় আনা হয়নি। শুধু গনীমতের অংশ আনা হয়েছে, যা মুসলমানদেরকে বন্টন করে দিয়েছি। আমি তা থেকে কিছুই গ্রহণ করিনি। আমি আমার সম্পদ ছাড়া অন্য সম্পদ খাইনি আমার সম্পদ ছাড়া অন্য কোনো সম্পদ কাউকে দেইনি।
(উসমান ইবনে আফফান (রাঃ) লিস সখী, পৃঃ ৪৩৪)