hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২২

১১৯. সাফিয়া (রাঃ) উসমান (রাঃ)-কে পানি দিলেন

কেনান ইবনে আদি বলেন, আমি উসমান (রাঃ) -এর বিরোধীদেরকে প্রতিহত করার জন্য সাফিয়াকে নিয়ে যাচ্ছিলাম। তখন আশতারের সাথে তার দেখা হলো। অতঃপর সাফিয়া (রাঃ) তার খচ্চরের মুখে আঘাত করলেন যাতে তা দ্রুত চলে কিন্তু পথ না পেয়ে তা ঝুঁকে পড়ল। তখন তিনি বললেন, আমাকে ছেড়ে দাও। এটা আমাকে অসম্মান করেনি। অতঃপর সাফিয়া ও তার বাড়ি ও উসমানের বাড়ির মাঝে কাঠ বেধে নিলেন এবং তাতে করে তিনি উসমানের কাছে খাদ্য স্থানান্তর করতেন। (সিরাতু আলামুন নুবালা, ২/২৩৭)