hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১০

১০৭. মদীনা ত্যাগ করতে উসমানের অস্বীকৃতি

হজ্জ আদায় করার পর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান শামে ফিরে যাবার পূর্বে উসমান (রাঃ) -এর কাছে এসে বললেন, হে আমিরুল মু'মিনীন! আপনার উপর হামলা হওয়ার পূর্বে আপনি আমার সাথে শামে চলুন। তখন উসমান (রাঃ)বললেন, আমি রাসূল (ﷺ) -এর সান্নিধ্য বিসর্জন দিব না। যদিও তাতে আমার গর্দান কেটে ফেলা হয়। তখন মুয়াবিয়া (রাঃ) উসমান (রাঃ)-কে বললেন, তাহলে আমাকে অনুমতি দিন আমি শাম দেশ থেকে আপনার নিরাপত্তার জন্য সৈন্য পাঠিয়ে দেই। যারা আপনাকে মদীনাবাসীর হামলা থেকে রক্ষা করবে। উসমান (রাঃ) বললেন, না প্রয়োজন নেই। তোমার পাঠানো সৈন্যবাহিনী দিয়ে আমি আল্লাহর রাসূলের প্রতিবেশীদের খাবার কমাতে চাই না এবং মুহাজির ও আনসারদেরকে কষ্টে ফেলতে চাই না। তখন মুয়াবিয়া (রাঃ) বললেন, হে আমিরুল মু'মিনীন! আল্লাহর শপথ! লোকেরা আপনাকে অপমানিত করবে। তখন উসমান (রাঃ)বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আর তিনিই উত্তম সাহায্যকারী।

(তারিখুত তাবারী, ৫/৩৫৩)