hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

১৪. ইবনে ওমর, একজন মিশরীয় ও উসমান (রাঃ)

মিশর থেকে এক ব্যক্তি হজ্জ করার জন্য মক্কায় আগমন করল। অতঃপর বলল, হে ইবনে উমর! আমি এ ঘরের সম্মান দিয়ে আপনার নিকট একটি জিনিস জিজ্ঞাসা করছি। তুমি কি জান যে, উসমান (রাঃ) বদরের দিন অনুপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত হন নি। তিনি বললেন, হ্যা। তবে তার অনুপস্থিত থাকা এ কারণে ছিল যে, তার অধীনে আল্লাহর রাসূল (ﷺ) - এর কন্যা ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন রাসূল (ﷺ) তাকে বললেন, তোমার জন্য ঐ সকল লোকদের সমপরিমাণ অংশ রয়েছে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। (বুখারী, হাদীস ৬০৪৪ আংশিক)