hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

৯৩. উসমান (রাঃ)-এর অধিক লজ্জাশীলতা

আনাস ইবনে মালেক হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়াশীল ব্যক্তি হলেন আবু বকর (রাঃ)। আল্লাহর দ্বীন মান্য করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন হলেন উমর। আর উসমান (রাঃ) অত্যন্ত লজ্জাশীল। আর হালাল-হারাম সম্পর্কে অধিক জ্ঞাত মুয়াজ ইবনে জাবাল। আল্লাহর কিতাব সম্পর্কে অধিক জ্ঞাত উবাই ইবনে কা'ব। ফারায়েয সম্পর্কে অধিক জ্ঞাত যায়েদ ইবনে সাবেত। প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমিন থাকে, আর এ উম্মতের মধ্যে আমিন হলেন আবু উবাইদ ইবনে জারাহ। (ফাযায়েলুস সাহাবা লি আহমদ ইবনে হাম্বল, ১৬০৪)