hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

৩৬. উসমান (রাঃ) ও সম্পর্কে

উম্মাহাতুল মুমিনীনদের সাথে হজ্জ পালন হিজরী তেইশ সনে উমর ও রাসূল (ﷺ) যে -এর স্ত্রীগণকে হজ করার অনুমতি দিলেন। তিনি তাদেরকে হাওদার মধ্যে আরোহন করালেন। আর তাদের সাথে উসমান ইবনে আফফান (রাঃ) ও আব্দুর রহমান ইবনে আওফ -কে পাঠালেন। সুতরাং উসমান (রাঃ) ছিলেন তাদের সামনে বাহনে আরোহিত অবস্থায়, তিনি কাউকে তাদের কাছে আসতে দিতেন না। আর তিনি উমর (রাঃ) -এর সাথে প্রত্যেক স্থানে অবতরণ করতেন। উসমান (রাঃ) ও আব্দুর রহমান ও তাদেরকে নিয়ে প্রবাল প্রাচীরে অবতরণ করলেন। আর তারা দু'জন কাউকে তাদের নিকট হতে যেতে দেন নি।

(ত্বাবাকাতু ইবনে সা'দ, ৩/১৪)