hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৬

১৩৩. উসমানের শাহাদাত সম্পর্কে অন্য বর্ননা

এক বর্ণনায় এসেছে, সর্বপ্রথম যে ব্যক্তি উসমান (রাঃ)-কে আঘাত করেছিল তার নাম হচ্ছে রুমান আল-ইয়ামান। যখন তারা উসমান (রাঃ) সু-কে হত্যা করার জন্য প্রবেশ করল তখন তিনি বলেছিলেন, আমি দেখেছি অনেক প্রভাবশালী ব্যক্তিকে; যারা মৃত্যুর কবল থেকে রেহাই পায়নি। আর মৃত্যু কোনো সীমালঙ্ঘনকারীকেও ছাড় দেয়নি। যাতে করে সে দুনিয়ার স্বাদ উপভোগ করতে পারে। যখন শত্রুরা তাকে আক্রমণ করল তখন উসমান (রাঃ) এর স্ত্রী নাইলা বিনতে ফেরাসাহ বললেন, তোমরা তাকে হত্যা কর অথবা ছেড়ে দাও যাই করো না কেন তিনি ছিলেন এমন ব্যক্তি যিনি একই রাতে এক রাকাতে কুরআন খতম করে দিতেন। আর তার স্ত্রী হত্যাকারীদেরকে প্রতিহত করতেন এমনকি প্রতিহত করতে যেয়ে তার হাতের আঙ্গুল কাটা পড়ে। (উসমান ইবনে আফফান লিস সালাবী, পৃঃ ১৭১, ১৭২)