hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

১৯. উসমান (রাঃ) - এর কাবা তাওয়াফে অস্বীকৃতি

উসমান (রাঃ) মক্কায় প্রবেশের পর তার গোত্র বনু উমাইয়া তাকে আশ্রয় দিল। মুশরিকরা কেউ তার উপর কোনো প্রকারের সাহস দেখায় নি, বরং তার প্রতি ভালোবাসা দেখাল। আর তারা তাকে বলল, তুমি যদি ইচ্ছা কর তাহলে বাইতুল্লাহ তাওয়াফ করতে পার। উসমান (রাঃ) তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, রাসূল (ﷺ) যতক্ষণ তাওয়াফ না করবেন ততক্ষণ আমি তাওয়াফ করব না। (মাগাযিল ওয়াকৃিদি ১৬১)