hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

১৩০. উসমানের লড়াই

বিদ্রোহীরা উসমান (রাঃ) -এর ঘরে আক্রমণ করল। তখন উসমান (রাঃ) -এর গৃহ অনেক বড় ও বিস্তৃত ছিল। গৃহের মধ্যে ও দুয়ার গোড়ায় বিপুল সংখ্যক সাহাবা ও সাধারণ মুসলমান উপস্থিত ছিলেন। যুবাইর (রাঃ) -এর অসম সাহসী ও বীর পুত্র আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) ছিলেন তাদের নেতা। তিনি উসমান (রাঃ) -এর খিদমতে হাযির হয়ে বললেন, বর্তমানে গৃহমধ্যে আমরা বিপুল সংখ্যায় মজুদ রয়েছি। আপনি অনুমতি দিলে আমরা বিদ্রোহীদের সঙ্গে লড়াই করতে পারি। উসমান (রাঃ) জবাব দিলেন, তোমাদের একজনও যদি লড়াইয়ের আকাক্ষা পোষণ করে থাকে তাহলে আমি তাকে দোহাই দিচ্ছি সে যেন আমার জন্য তার রক্ত প্রবাহিত না করে।